ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

spot_img

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ জুন ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। একই সময় পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগও বহাল থাকবে। সম্ভাব্য শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন জমার সময়সীমা বাড়ানো হলেও ভর্তি-সংক্রান্ত অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ৮০০ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীদের ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। পাশাপাশি নির্ধারিত বিষয়ের প্রতিটিতে অন্তত ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাই থেকে অনলাইনে ডাউনলোড করা যাবে। আর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর

এ শিক্ষাবর্ষে ইউনিটভিত্তিক বিভিন্ন বিভাগের মধ্যে কলা ইউনিটে ভাষা ও ইতিহাসভিত্তিক বিভাগ, সমাজবিজ্ঞান ইউনিটে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ইউনিটে ভূগোল ও পরিসংখ্যান এবং বিজনেস স্টাডিজ ইউনিটে ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, সম্ভাব্য আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করা এবং কেউ যেন সময়ের অভাবে আবেদন থেকে বঞ্চিত না হন, সে বিবেচনায় আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তের চাপ এড়াতে আগ্রহী শিক্ষার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করারও পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspective.tv ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv Instagram: instagram.com/dailyperspective.tv

spot_img
Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here