টিকা চললেও কমছে না হাম, একদিনে প্রাণ গেল আরও ৩ শিশুর

spot_img

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম শুরুর দুই মাস পেরিয়ে গেলেও হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন শিশু আক্রান্ত হয়েছে, যার মধ্যে পরীক্ষায় ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ৯৩ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৮০১ জনে। অনেক শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সার্বিক সংক্রমণের হার এখনো ঊর্ধ্বমুখী থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন: বড় চমক নিয়ে মালয়েশিয়া ও চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং স্বাস্থ্যবিধি অনুসরণের প্রচার কার্যত অপ্রতুল। তাঁর ভাষ্য, জ্বর দেখা দিলে আক্রান্ত শিশুকে আলাদা রাখা, নিয়মিত হাত ধোয়া কিংবা সংক্রমণ প্রতিরোধে সাধারণ সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে জনগণকে যথাযথভাবে সচেতন করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধি মানতে যেভাবে ব্যাপক প্রচারণা ও সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছিল, হামের ক্ষেত্রে তেমন সমন্বিত কার্যক্রম এখনো দৃশ্যমান নয়। ফলে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও এলাকাভিত্তিক সচেতনতার ঘাটতির কারণে প্রত্যাশিত সুফল মিলছে না।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি: সরকার কি নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কেবল হাসপাতালের শয্যা বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বাড়িয়ে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে সব শিশুকে টিকার আওতায় আনা, সংক্রমণপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করা এবং দেশব্যাপী ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা প্রয়োজন। অন্যথায় হামের প্রাদুর্ভাব আরও বিস্তৃত হয়ে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspective.tv ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv Instagram: instagram.com/dailyperspective.tv

spot_img
Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here