বড় চমক নিয়ে মালয়েশিয়া ও চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২১ জুন) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

এই সফরটি বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। মালয়েশিয়া পর্ব শেষ করে তিনি সরাসরি চীনে পাড়ি জমাবেন। চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এই সফরকালে দুই দেশের মধ্যে প্রায় ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বহু আলোচিত ‘তিস্তা প্রকল্প’ নিয়ে আলোচনার বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর নতুন ঘোষণা: মাদরাসা নিয়ে সুখবর দিলেন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সফরে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি চীনের দালিয়ানে অনুষ্ঠেয় বিখ্যাত ‘সামার দাভোস ফোরাম’ বা ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনেও যোগ দেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর এটিই প্রথম বিদেশ সফর। অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালী করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক কানেক্টিভিটি বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য। প্রতিনিধি দলে মাত্র ২৭-২৮ জন সদস্য রেখে সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ব্যয়সাশ্রয়ী করার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা খাতে বড় উদ্যোগ: ৬৭০টি নতুন স্কুল-কলেজ স্থাপনের ঘোষণা

মালয়েশিয়া সফরে মূলত বাণিজ্য সম্প্রসারণ ও শ্রমবাজার নিয়ে গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে, চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং কানেক্টিভিটি প্রকল্পে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি মিলতে পারে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here