ডেঙ্গুর ভয়ংকর রূপ: একদিনেই প্রাণ গেল দুই নারীর

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ডেঙ্গুর প্রকোপ যেন কোনোভাবেই থামছে না। মশাবাহিত এই রোগটি প্রাণঘাতী হয়ে উঠছে প্রতিদিন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেল এবং বছরের শুরু থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া দুজন নারীর বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে।

আরও পড়ুন: বড় চমক নিয়ে মালয়েশিয়া ও চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪ হাজার ৯০০। আশার কথা হলো, এ পর্যন্ত ৪ হাজার ৫৬৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে নতুন সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (৫৪ জন), এরপর খুলনা বিভাগে (৫২ জন)। এছাড়া ঢাকা মহানগরসহ সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা: স্বচ্ছতা ও শৃঙ্খলা রক্ষায় ৩৫ দফা নির্দেশনা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বাংলাদেশে সাধারণত জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও, জলবায়ু পরিবর্তন ও অস্বাভাবিক আবহাওয়ার কারণে এই ধারায় পরিবর্তন এসেছে। এখন বছরের অনেক আগে থেকেই সংক্রমণের প্রকোপ শুরু হচ্ছে এবং তা দীর্ঘ সময় ধরে বজায় থাকছে। বৃষ্টির পানি জমে থাকা ছোট ছোট জলাধার এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে, যা নগরবাসীর জন্য নতুন হুমকি হিসেবে দাঁড়িয়েছে।

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here