থামছে না হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

টিকা কার্যক্রম শুরুর দুই মাস পেরিয়ে গেলেও দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর হার কিছুতেই কমছে না। প্রতিদিন গড়ে হাজারের অধিক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে। পরিস্থিতির ভয়াবহতায় উদ্বিগ্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গতানুগতিক পদ্ধতিতে হাম মোকাবিলার চেষ্টা করায় এবং সঠিক সচেতনতামূলক প্রচারণার অভাবে এই সংক্রামক ব্যাধি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকা শহরের বাসিন্দা। এই একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বড় চমক নিয়ে মালয়েশিয়া ও চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৬৮০ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৯৩ জনের ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছিল। এই সময়ের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৮০১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের বড় একটি অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সংক্রমণের হার প্রতিনিয়ত নতুন রেকর্ড গড়ছে।

জনস্বাস্থ্যবিদ ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক পরিচালক মাহমুদুর রহমান বলেন, ‘হামের মতো অতি সংক্রামক রোগ মোকাবিলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার যে প্রচার দরকার, তা বাস্তবে অনুপস্থিত। জ্বর হওয়া শিশুদের আলাদা রাখা বা হাত ধোয়ার মতো সাধারণ স্বাস্থ্যবিধিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়নি।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি: সরকার কি নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে?

বিশেষজ্ঞরা আরও অভিযোগ করেছেন, কোভিড মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, হামের ক্ষেত্রে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। সরকারের তরফ থেকে নিয়মিত প্রেস রিলিজ দেওয়া ছাড়া কার্যকর কোনো তৎপরতা নেই। টিকা ক্যাম্পেইন শুরু হলেও এলাকাভিত্তিক সুনির্দিষ্ট সমাধান ও সচেতনতার অভাবে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।

বিশ্লেষকদের মতে, শুধু হাসপাতালে আইসিইউ বা শয্যা বাড়িয়ে এই পরিস্থিতির মোকাবিলা সম্ভব নয়। জরুরি ভিত্তিতে সব শিশুকে টিকার আওতায় আনা এবং দেশজুড়ে ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা না করলে এই মহামারি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here