তেল আবিবের গোষ্ঠী মানবজাতির জন্য হুমকি: আরাঘচি

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

লেবাননে চার ইসরাইলি সেনা নিহতের ঘটনায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীরের দেওয়া উসকানিমূলক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি তেল আবিবের বর্তমান শাসন ব্যবস্থাকে সমগ্র মানবজাতির জন্য বড় হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে আরাঘচি লেখেন, ‘এটি কোনো বিকৃত মানসিকতার ব্যক্তির বক্তব্য নয়, বরং ইসরাইলি সরকারের একজন মন্ত্রীর প্রকাশ্য মন্তব্য। এই মৃত্যু-উপাসক গোষ্ঠীটি পুরো বিশ্বের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। এদের একমাত্র লক্ষ্য হলো চিরস্থায়ী যুদ্ধ।’

গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে লেবাননসহ সকল রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে ইসরাইল সেই চুক্তির তোয়াক্কা না করে গত ১৮ জুন মধ্যরাত থেকে দক্ষিণ লেবাননে বিমান হামলা আরও তীব্র করে। এর পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। নাবাতিয়ার উপকণ্ঠে দুই বাহিনীর তীব্র সংঘর্ষে এক লেফটেন্যান্ট কর্নেলসহ চার ইসরাইলি সেনা নিহত হয়। অন্যদিকে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরাইলের চরমপন্থি মন্ত্রী বেন-গভীর উসকানিমূলকভাবে বলেন, ‘পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘ইসরাইলি মায়ের এক ফোঁটা চোখের জলের বিনিময়ে এক হাজার লেবানিজ মাকে কাঁদতে হবে।’ এমনকি তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে এই দাবিও জানান যে, নাগরিকদের নিরাপত্তা কোনো দরকষাকষির বিষয় নয়।

উল্লেখ্য, বেন-গভীর এর আগেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত হয়েছেন। তার এই ধরনের চরমপন্থি মনোভাব অঞ্চলটিতে শান্তি স্থাপনের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here