তোপে ডেমোক্র্যাটরা, ইরান চুক্তি নিয়ে কোণঠাসা ট্রাম্প

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ পরবর্তী সমঝোতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত কৌশলকে ঘিরে দেশটির ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্প যে সমঝোতাকে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে প্রচার করছেন, তা কার্যত ব্যর্থ হতে চলেছে এবং চুক্তিটি ইতোমধ্যেই ভেঙে পড়ছে।

মেরিল্যান্ডের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জনি ওলসজেউস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের ‘পছন্দের যুদ্ধ’ ছিল একটি বড় বিপর্যয়। ওলসজেউস্কির মতে, যে যুদ্ধবিরতিকে ট্রাম্প একটি সফল চুক্তি হিসেবে দাবি করছেন, তা কার্যকর হওয়ার আগেই ভেঙে পড়ছে। তিনি মন্তব্য করেন, সাধারণ আমেরিকান জনগণ এ ধরনের অনিশ্চিত পরিস্থিতির চেয়ে ভালো কিছু প্রত্যাশা করে।

এদিকে, কংগ্রেস সদস্য প্রমিলা জয়াপাল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার খরচ জোগাড় করতে রিপাবলিকানরা সরকারি স্বাস্থ্য কর্মসূচি ‘মেডিকেয়ার’-এর বাজেট কমিয়ে দিয়েছে। জয়াপাল বলেন, ‘তারা জানে জনগণ কী চায়, কিন্তু তারা জনস্বার্থে কাজ করার পরিবর্তে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত।’

ডেমোক্র্যাটিক পার্টির নেতাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন ইরান ইস্যুকে সফল হিসেবে তুলে ধরতে মরিয়া, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। তাদের মতে, চুক্তির ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমে বরং নতুন রূপ ধারণ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চুক্তির দুর্বলতা এবং ডেমোক্র্যাটদের এই আক্রমণ ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে অভ্যন্তরীণ রাজনীতির মাঠে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

আমাদের আরও আপডেট পেতে চোখ রাখুন: ফেসবুক: facebook.com/DailyPerspectivebd ইউটিউব: youtube.com/@DailyPerspectivebd ওয়েবসাইট: dailyperspective.tv

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here